এপস্টেইনের সঙ্গে বৈঠক ‘অনেক বড় ভুল’ : বিল গেটস
যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে বৈঠক করাকে নিজের ‘অনেক বড় ভুল’ বলে স্বীকার করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।
দাতব্য কাজে বিলিয়ন ডলারের সহযোগিতার আশায় কাজটি করলেও তা ঠিক হয়নি বলেই মনে করেন তিনি। তার মতে, এপস্টেইনের সঙ্গে বেশ কয়েকবার নৈশ্যভোজে অংশ নিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করার জন্য তার কাছ থেকে তহবিল সংগ্রহ করাই ছিল তার লক্ষ্য। তবে এ ব্যাপারে এপস্টাইন আগ্রহ না দেখানোয় তাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়।
সিএনএনের অ্যান্ডারসন কুপারের সঙ্গে সাক্ষাৎকারে এ নিয়ে নিজের আফসোসের কথাও প্রকাশ করেছে গেটস। তিনি বলেছেন, তার সঙ্গে বৈঠকে এপস্টিনের গ্রহণযোগ্যতা বেড়েছে, যা ছিল বড় ভুল।
অন্তত ৪০ জন নারীকে যৌন নিপীড়নকারী এক কুখ্যাত ধনকুবেরের হিসেবে পরিচিত জেফরি এডওয়ার্ড এপস্টেইন। ২০১৯ সালে ৬৬ বছর বয়সে কারাগারে অন্তরীণ অবস্থায় মৃত্যু হয় এই নারী নিপীড়কের।
বস্তুত, এই এপস্টিনের সঙ্গে বৈঠক নিয়ে সাবেক স্ত্রী মেলিন্ডার সঙ্গে মনোমালিন্য হয় বিল গেটসের। তবে বিচ্ছেদের পরেও বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে তারা একসঙ্গেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন তিনি। আর যদি মেলিন্ডা যদি একসঙ্গে কাজ করতে না চান, তবে দুই বছর পর ফাউন্ডেশনের কাজ ছাড়তে পারবেন তিনি।